আমিরাতের ভিসা চালুর জোর চেষ্টায় বাংলাদেশ

Bdpassport

বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা সহজ করার আলোচনা চলছে বলে জানিয়েছেন দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান।

তিনি বলেছেন, বর্তমানে আমিরাতে প্রায় ১০ লাখ বাংলাদেশি রয়েছেন। কিন্তু ‘ভিসা পাওয়া কঠিন’ হয়ে পড়ায় এ সংখ্যা আর বাড়েনি। সংবাদমাধ্যম খালিজ টাইমসকে গত ২৪ এপ্রিল এই কর্মকর্তা বলেন, বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করতে আমিরাত সরকারের সঙ্গে আলোচনা চলছে।

রাশেদুজ্জামান জানিয়েছেন, আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের জন্য কনস্যুলার পরিষেবায় বেশ কয়েকটি নতুন বিষয় যুক্ত করা হয়েছে। সপ্তাহে তিনদিন— শুক্র, শনি ও রোববার আমিরাতের বিভিন্ন জায়গায় বিশেষ কনস্যুলার সেবা দেওয়া হচ্ছে। অন্যান্য প্রদেশগুলোতেও অন-স্পট কনস্যুলার সেবা চলমান। এরসঙ্গে কর্মীরা যাতে দালালদের খপ্পড়ে না পড়েন এজন্য কনস্যুলেটের ভেতরে হেল্প ডেস্ক খোলা হয়েছে।

এছাড়া বাংলাদেশ ও আমিরাতের অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নিয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন এই সরকারি কর্মকর্তা। তবে আলোচনাটি এ ‘মুহূর্তে প্রাথমিক অবস্থায় রয়েছে’।