উড্ডয়নের পরই মেডিকেল কলেজে আছড়ে পড়ে সেই বিমান

বিমান

ভারতের গুজরাটে ২৪২ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের ওই ফ্লাইটটি গুজরাট থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়নের কয়েক মিনেটের মধ্যে বিধ্বস্ত হয়। এরমধ্যে জানা গেছে বিমানটি আছড়ে পড়েছে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে। যেখানে এমবিবিএস শিক্ষার্থীরা থাকতেন। বিমান সরাসরি ছাত্রাবাসে আছড়ে পড়ায় অনেক শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা করা হচ্ছে।

বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমানে মোট ৬১ জন বিদেশি নাগরিক ছিলেন বলে জানা গেছে। এনডিটিভি বলছে, বিমানটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং ৭ জন পর্তুগালের নাগরিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিমানটি কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ার পর সেখানে হৃদয়বিদারক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃস্টি হয়। ইতিমধ্যেই একাধিক শিক্ষার্থীর মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকারের পক্ষ থেকে আরোহী এবং শিক্ষার্থীদের মৃত্যুর সঠিক সংখ্যা নিয়ে কিছু বলা হয়নি।