দুবাইয়ের সরকারি খাতে কাজ করতে আগ্রহী প্রবাসীদের জন্য সুসংবাদ। বর্তমানে স্বাস্থ্যসেবা, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, নগর পরিকল্পনা এবং সামাজিকসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ বিদেশি পেশাজীবীদের নিয়োগ দিচ্ছে দুবাইয়ের বিভিন্ন সরকারি বিভাগ। সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে দুবাইয়ে প্রবাসীদের জন্য সরকারি চাকরির আবেদন প্রক্রিয়া বিস্তারিত তুলে ধরা হয়েছে।
নাগরিক ও প্রবাসী চাকরিপ্রার্থীরা www.dubaicareers.ae নামক সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারেন। এখানে চাকরির জন্য আবেদন , আবেদনগুলোর অবস্থা পর্যবেক্ষণ, নতুন চাকরির আপডেট এমনকি ভিডিও কলে সাক্ষাৎকারেও অংশ নেওয়া যায়।
আরও পড়ুন
আবেদনের পর সংশ্লিষ্ট সরকারি বিভাগ সেটি পর্যালোচনা করবে। যদি প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতা চাকরির জন্য উপযুক্ত হয়, তাহলে তারা ইন্টারভিউ বা অতিরিক্ত তথ্যের জন্য যোগাযোগ করতে পারে।











