মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় কুয়েতে বাংলাদেশ দূতাবাসে দোয়া মাহফিল

520020369 1184446120381711 3142187730806043604 n

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপটে কুয়েতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

২২ জুলাই ২০২৫, মঙ্গলবার বিকাল ৪টা ১৫ মিনিটে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

দোয়া ও মোনাজাতে বিমান দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করা হয় এবং তাদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। একইসঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং নিরাপদ আকাশযাত্রার জন্য প্রার্থনা করা হয়।

কুয়েতে প্রবাসী বাংলাদেশিরাও সামাজিক মাধ্যমে নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।