ওমরাহ করতে আজ থেকে সৌদি আরবে আর কেউ প্রবেশ করতে পারবেন না। দেশটিতে হজ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। দেশটি আগেই ঘোষণা দিয়েছিল, ১৫ শাওয়াল ও ১৩ এপ্রিল থেকে ওমরাহ যাত্রীদের জন্য তাদের সীমান্ত বন্ধ হয়ে যাবে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, রোববারই বিদেশি ওমরাহ যাত্রীরা প্রবেশ করতে পারবেন। এরপর যারা ওমরাহ করতে চান তাদের হজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
অপরদিকে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতা দিয়ে বলেছে, যেসব হজ ও ওমরাহ এজেন্সি ভিসার মেয়াদ শেষ হওয়া ওমরা যাত্রীদের নিজ দেশে ফেরতের বিষয়টি নিশ্চিতের প্রতিবেদন দাখিল করতে পারবে না তাদের সর্বনিম্ন এক লাখ রিয়াল জরিমানা করা হবে। যা পরিস্থিতি অনুযায়ী কয়েকগুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন
এছাড়া ওমরাহ যাত্রীদের নিজ দেশে ফিরে যাওয়ার শেষ তারিখ আগামী ২৯ এপ্রিল নির্ধারণ করেছে সৌদির হজ মন্ত্রণালয়। এই সময় শেষ হওয়ার পর সৌদিতে অবস্থান করলে তা আইনগত শাস্তির বিধানের মধ্যে পড়বে বলে জানানো হয়েছে। মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, নির্দিষ্ট তারিখের মধ্যে ফিরে যেতে কোনও ধরনের বিলম্ব হলে তা আইনের লঙ্ঘন হিসাবে বিবেচিত হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।











