হজ মৌসুম শুরুর আগে অবৈধ প্রবাসীদের ধরতে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে সৌদি কর্তৃপক্ষ। দেশটিতে গত এক সপ্তাহে ১৮ হাজার ৬৬৯ জন অবৈধকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। যার মধ্যে আছে- আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের দায়। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।
সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১১ হাজার ৮১৩ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ৩৬৬ জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং ২ হাজার ৪৯০ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে ধরা হয়েছে।
আরও পড়ুন
আর অবৈধভাবে সৌদি প্রবেশের দায়ে ১ হাজার ৪৯৭ জনকে গ্রেপ্তার করা হয়। যাদের মধ্যে অধিকাংশই ইউথোপিয়ান ও ইয়েমেনি নাগরিক। এছাড়া ৫৯ জনকে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় এবং ১৭ জনকে পরিবহন আইন লঙ্ঘন করায় গ্রেপ্তার করা হয়েছে।











