মালয়েশিয়ার বাংলাদেশি প্রবাসীরা এখন ঘরে বসেই মোবাইল অ্যাপ ব্যবহার করে দেশের সব মোবাইল ব্যাংকিং ও কর্পোরেট ব্যাংকে রেমিট্যান্স পাঠাতে পারবেন। বহুজাতিক সংস্থা রিয়া ই-ওয়ালেট অ্যাপ ব্যবহার করে এ সুবিধা পাওয়া যাবে। সম্প্রতি মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয় এই অনুমোদন দিয়েছে।
বুধবার দেশটির জাতীয় দৈনিক বেরিতা হারিয়ানের প্রতিবেদনে বলা হয়, রিয়া ই-ওয়ালেট ব্যবহারের জন্য ব্যাংক বা মানি ট্রান্সফার সেন্টারে সরাসরি যাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রবাসীরা ঘরে বসেই মোবাইলে কর্মস্থলের বেতন গ্রহণ করতে পারবেন। অর্থ্যাৎ নিয়োগকর্তারা কর্মীদের রিয়া ই-ওয়ালেট অ্যাপের মাধ্যমে বেতনও দিতে পারবে। শুধু তাই নয়, প্রবাসীরা দিন-রাত ২৪ ঘণ্টা ঘরে বসেই বৈধ চ্যানেলে বিকাশ, রকেট ও নগদ অ্যাকাউন্টে পরিবারের কাছে সরাসরি রেমিটেন্স পাঠাতে পারবেন।
আরও পড়ুন
রিয়া পেরোল ম্যানেজমেন্ট সিস্টেম, রিয়া ওয়ালেট, রিয়া প্রিপেইড কার্ড প্রোগ্রাম ডিজিটাল সার্ভিসের পাশাপাশি মালয়েশিয়া জুড়ে টাকা পাঠানোর জন্য রিয়া মানি ট্রান্সফারের ৭৮টি শাখা রয়েছে। ডিজিটালের পাশাপাশি রিয়া মানি ট্রান্সফারে সেমি ডিজিটাল সার্ভিসও রয়েছে। যা গ্রাহকদের ই ওয়ালেট এবং কাউন্টারের মাধ্যমে অফলাইনে রেমিটেন্স দেওয়ার সুযোগ করে দিবে। রিয়া ই-ওয়ালেট ও মাস্টার কার্ড ব্যবহার করে দেশে রেমিট্যান্স পাঠালে সরকারও নির্দিষ্ট হারে রাজস্ব পাবে।











