২৫০ হজযাত্রী নিয়ে ভারতে নামতেই বিমানে আগুন! 

india

২৫০ হজযাত্রী নিয়ে অবতরণের সময় সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার সকালে ভারতের চৌধুরি চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় SV 3112 নম্বর বিমানটির বাঁ পাশের চাকা থেকে কালো ধোঁয়া এবং আগুনের ফুলকি বেরোতে দেখা যায়। দৃশ্যটি দেখে আঁতকে ওঠেন যাত্রীরা। ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার লখনউতে এমন ঘটনা ঘটল।

পাইলট সঙ্গে সঙ্গে বিমান থামিয়ে ট্রাফিক কন্ট্রোলকে জানান। এরপর বিমানটিকে পুশব্যাক করে ট্যাক্সিওয়েতে নিয়ে গিয়ে যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপদে নামিয়ে নেওয়া হয়। ঘটনার খবর পেয়ে বিমানবন্দরের জরুরি সেবা টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। এবং ফোম ও জল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তদন্তে জানা যায়, হাইড্রলিক লাইন থেকে হঠাৎ তরল বেরিয়ে যাওয়ার কারণে চাকা অতিরিক্ত গরম হয়ে গিয়েছিল। কর্তৃপক্ষ জানায়, এই সমস্যা যদি উড়ানের সময় ঘটত, তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। ওই ফ্লাইটটি হজযাত্রীদের জেদ্দা থেকে নিয়ে এসেছিল এবং ফাঁকা অবস্থায় সৌদি আরবে ফেরত যাওয়ার কথা ছিল।