গাঁজা বিক্রির দায়ে মালয়েশিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার

Malay

মালয়েশিয়ায় গাঁজা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশিসহ চারজনকে আটক করেছে দেশটির পেনাং রাজ্যের পুলিশ। আটককৃতদের মধ্যে এক বাংলাদেশি ছাড়াও দু’জন স্থানীয় প্রেমিক যুগল ও একজন রোহিঙ্গা নাগরিক আছেন। বৃহস্পতিবার বিকেলে পেনাং রাজ্যের গেলুগর জেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। এসময় বাড়িতে তল্লাশি চালিয়ে ১২.৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৩৮ হাজার ৪৯৩ রিঙ্গিত। 

একইদিন মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস ও বিভিন্ন অপরাধের অভিযোগে বাংলাদেশিসহ ২৮৮ অনিবন্ধিত প্রবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেলাঙ্গর রাজ্যের হেনতিয়ান কাজাংয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, পাকিস্তান, নেপাল, ভারত ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছে। 

Maalaysia
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৮৮ অভিবাসী আটক হয়েছেন

দেশটির জাতীয় নিবন্ধন বিভাগ এবং বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সমন্বিত অভিযানে কাজাংয়ের পাঁচ তলা বিশিষ্ট একটি বিল্ডিংয়ের ছয়টি ব্লকে প্রথমে ৭৮৫ জন বিদেশি এবং ২৫০ জন স্থানীয়কে তল্লাশি করা হয়েছে, তল্লাশি শেষে ২৮৮ অভিবাসীর কাছে দেশটিতে থাকার বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়েছে।