অলৌকিক ঘটনা! নারী থেকে পুরুষ হলেন জামালপুরের শাহনাজ

Female male

আকস্মিকভাবে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছেন জামালপুরের শাহনাজ আক্তার। এখন তার নাম হয়েছে তুহিন মিয়া। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের মেইয়া গ্রামে ঘটেছে এ ঘটনা। এলাকাজুড়ে উৎসুক জনতা মেয়ে থেকে ছেলে হওয়া তুহিনকে দেখতে ভিড় জমাচ্ছেন।

পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শাহানাজ ছিলেন মেধাবী শিক্ষার্থী। ২০২৪ সালে পিংনা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। এর পর গত ডিসেম্বর মাসে ঢাকার ব্যাঙ্গল কোম্পানিতে চাকরি নেন। ৩ মাস পর হঠাৎ জ্বরে আক্রান্ত হয় সে। চিকিৎসার জন্য ঢাকার একটি ঔষধের দোকান থেকে ঔষধ কিনে খায় শাহনাজ।

এদিকে ধীরে ধীরে তার শরীরের নারীর গঠন ও কণ্ঠস্বর পরিবর্তন হতে থাকে। একপর্যায় ৩ মাসের মধ্যে মেয়ে থেকে ছেলের রূপে রূপান্তর হয় শাহনাজ আক্তার। বিষয়টি পরিবারের লোকদের বললে তারা প্রথমে মজা ভেবে উড়িয়ে দেয়। এরপর গত সোমবার সকালে ঢাকা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ছেলে রূপে বাড়িতে আসে শাহনাজ। পরিবারের লোকজন যাচাই-বাছাই করে দেখতে পান সে সত্যিই মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। পরে তার নাম রাখা হয় মো. তুহিন মিয়া।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেবাশীষ রাজবংশী গণমাধ্যমকে বলেন, লিঙ্গ নির্ধারক বিষয়ে ছেলে না মেয়ে এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই জানা যায়। মেডিকেল সাইন্সে এমনটা হওয়ার কোনো সুযোগ নেই। হরমোনজনিত কোনো কারণ থাকলেও সেটা পরীক্ষার মাধ্যমে জানা যেতে পারে বলেও তিনি জানান।