বিএনপিকে শক্তিশালী করতে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শনিবার রাতে বহির্বিশ্ব বিএনপির উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
আরও পড়ুন
নজরুল ইসলাম খান বলেন, “বিগত ১৭ বছরের লড়াই-সংগ্রামে প্রবাসীরা যে ভূমিকা রেখেছেন, তা বিএনপিকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিএনপির মতো অভিজ্ঞ রাজনৈতিক দলের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা এখন সময়ের দাবি।”
সভায় সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। এতে মালদ্বীপ, মালয়েশিয়া, জাপান ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে অবস্থানরত দলের নেতা-কর্মীরা অংশ নেন।
এতে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান ও মালয়েশিয়া বিএনপির সভাপতি মো. বদলুর রহমান।
বক্তারা বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এসময় প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।











