জনসংখ্যা হারানোর শঙ্কা, বেশি সন্তান নিলে মায়েদের মেডেল দেবেন ট্রাম্প

Trump

পৃথিবীতে ‘এক সন্তান নীতি’ চালু করে এখন নিজেরাই বেকায়দায় পড়েছে যুক্তরাষ্ট্র। অবস্থা এমনই যে সন্তান জন্ম দেওয়ার জন্য নারীদের জন্য লোভনীয় প্রণোদনার ব্যবস্থা করতে হয়েছে। তবে তাতেও খুব একটা কাজ হচ্ছেনা। তাই এবার জন্মহার ও পারিবারিক মূল্যবোধ বাড়াতে ভিন্ন উদ্যোগ নিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে সন্তান জন্ম দিলে নগদ অর্থ ও বিয়ে বন্ধনে আবদ্ধ হলে আর্থিক সহায়তার পরিকল্পনা করছেন তিনি।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। এতে বলা হয়েছে, মায়েদের আরও সন্তান নিতে উদ্বুদ্ধ করতে উপায় খুঁজছে হোয়াইট হাউজ। বিশেষজ্ঞরা সতর্কতা দিয়েছেন, জন্মহার এমন কম থাকলে একটা সময় অর্থনৈতিকভাবে ঝুঁকিতে পড়বে যুক্তরাষ্ট্র। তাদের দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা কমবে এবং বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে।

মায়েরা যেন বেশি বেশি সন্তান দেন সেজন্য যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলো, যে মা ছয় বা তারও বেশি সন্তান জন্ম দেবেন তাকে জাতীয় মেডেল দেওয়া হবে। এছাড়াও প্রস্তাব দেওয়া হয়েছে— প্রতিটি নতুন মায়ের জন্য এককালীন ৫ হাজার ডলার অর্থ সহায়তা। ফুলব্রাইট স্কলারশিপের ৩০ শতাংশ বিবাহিত আবেদনকারী এবং অথবা বাবা-মায়ের জন্য বরাদ্দ এবং ছয় বা তার বেশি সন্তানের মায়েদের প্রতীকি স্বীকৃতি প্রদান