অবৈধভাবে বিদেশিদের ওমানে প্রবেশে সহায়তার জন্য ৩ ওমানিকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় তাঁদের সঙ্গে থাকা ১৩ অনুপ্রবেশকারীকেও আটক করা হয়েছে।
এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানায়, আল উস্তা গভর্নরেটের পুলিশ কমান্ড হিমার উইলাইয়াত থেকে অনুপ্রবেশকারীদের প্রবেশে সহায়তা করার এবং তাদের যানবাহনে করে পরিবহনের জন্য তিন নাগরিককে গ্রেপ্তার করে। তাদের সাথে থাকা ইথিওপিয়ার ১৩ জনকেও গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন
ওমানে গেল কয়েক মাস ধরেই প্রবাসীদের অবৈধ প্রবেশ রুখতে অভিযান জোরদার করেছে দেশটির প্রশাসন। স্থল এবং সমুদ্র উভয়পথে কড়া নজরদারি রাখছে পুলিশ ও কোস্টগার্ড। গেল মাসে অনুপ্রবেশের দায়ে ওমানের বর্ডার এবং সমুদ্র জোনে শতাধিক প্রবাসীকে আটক করা হয়। যাদের বেশিরভাগই আফগানিস্তান এবং ইরানের নাগরিক।











