সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দুই দিনের সফরে দেশটিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হিসেবে মোদির এটি তৃতীয় সৌদি সফর। আগামী ২২-২৩ এপ্রিল এই সফর অনুষ্ঠিত হবে। এর আগে মোদি ২০১৬ এবং ২০১৯ সালে সৌদি সফর করেছিলেন।
সৌদিতে অন্তত ২৭ লাখ ভারতীয় বাস করে। এই সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। মোদির এই সফরেও দেশটিতে কর্মী নিয়োগ নিয়ে আলাপ হতে পারে। খালিজ টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির অর্থনৈতিক উন্নয়নে ভারতীয় প্রবাসীদের অবদান ব্যাপকভাবে স্বীকৃত। সৌদি ভারতের পঞ্চম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। অন্যদিকে ভারত সৌদির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।
আরও পড়ুন
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মোদির এই সফরের মাধ্যমে দুই দেশের বহুমাত্রিক অংশীদারত্ব আরও গভীর ও মজবুত করার সুযোগ তৈরি হবে। সেই সঙ্গে পারস্পরিক আগ্রহের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় হবে। ২০২৩ সালের আগে ২০১৯ সালেও ভারত সফরে আসেন যুবরাজ সালমান। সেইসময় তিনি মোদির ব্যাপক প্রশংসা করে বড়ভাই হিসেবে সম্বোধন করেন এবং নিজেকে মোদির ছোটভাই বলে উল্লেখ করেন।











