প্রথমবারের মত বাংলাদেশ সফরে আসছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মাদ বিন সালমান। সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আলোচনায় তথ্যটি জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম।
প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস ও সৌদি আরবের ক্রাউন প্রিন্সের সফর নিয়ে কাজ করছে দু’দেশেরই কর্তৃপক্ষ। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসও সৌদি সফর করবেন বলে প্রাথমিক সূত্রে জানা গেছে।
আরও পড়ুন
এদিকে প্রাথমিকভাবে ইউনিক গ্রুপের সাথে যৌথ উদ্যোগে ওই দেশের উপযোগী করে ১শ’ নার্স নেয়ার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের উদ্যোক্তা, স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ ডক্টর খালিদ মোঘেম আল হারবি।











