সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত বিখ্যাত ক্লক টাওয়ার সেন্টারে বিশ্বের সবচেয়ে বড় সেলুন তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক মানের এই সেলুনে সেবাগ্রহীতারা বেশ দ্রুত এবং বিরামহীন সেবা পাচ্ছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মক্কা নগরে হজ ও ওমরাহ করতে আসা মানুষের সেবা দিতেই এই সেলুন গড়ে তোলা হয়েছে।
বিশেষ একটি প্রকল্পের মাধ্যমে পবিত্র কাবা শরিফ এবং এর আশপাশের সেবার মান বাড়ানোর যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এই প্রজেক্টটিও তারই অংশ। ক্লক টাওয়ার সেন্টারের এই সেলুনে গ্রাহকদের জন্য থাকছে ১৭০টি চেয়ার। প্রাথমিক পর্যায়ে দিনে ১৫ হাজারের বেশি গ্রাহককে সেবা দেওয়া যাবে। গড়ে প্রতি তিন মিনিটে সেবা পাবেন একজন গ্রাহক। সবমিলিয়ে সেলুনের উচ্চ ধারণক্ষমতা ও দক্ষতার মাধ্যমে গ্রাহকদের ব্যতিক্রমী, মানসম্মত ও দ্রুত সেবা দেওয়া যাবে।
আরও পড়ুন
পবিত্র নগরীতে আসা পর্যটকদের জন্য সেবার মান উন্নয়নের অংশ হিসেবে আরও কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মাসার প্রকল্প, জাবাল ওমর ও ঠাকার প্রকল্পের সঙ্গে মক্কার প্রস্তুতির অংশ হিসেবে সমন্বিত একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।











