একই স্কুলের ৪ নারীকে বিয়ে করেছেন সৌদির এই ব্যক্তি

Saudi4

সৌদি আরবের বহু বিবাহের ঘটনা অহরহই ঘটে এবং এ নিয়ে আলোচনাও কম হয়না। তবে এবার ব্যতিক্রমী একটি ঘটনা ঘটেছে, বিষয়টি সত্যিই অবাক হওয়ার মতোই। একই স্কুলের ছাত্রী, শিক্ষিকা, তত্ত্বাবধায়ক এবং অধ্যক্ষকে বিয়ে করেছেন ৫০ বছর বয়সি এক সৌদি পুরুষ।

ওই চার স্ত্রীর মধ্যে যিনি শিক্ষিকা তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটি খুব অদ্ভুত এবং ব্যতিক্রমী ঘটনা। তারা নিজেরাও মাঝে মাঝে এটা নিয়ে কথা বলেন। স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরাও এ বিষয়ে আলোচনা করে বেশ মজা পায়। তিনি জানান, তাদের মধ্যে যে স্ত্রী অধ্যক্ষ তিনি বাকি স্ত্রীদের চেয়ে বয়সে বড় এবং ক্ষমতা বেশি থাকা সত্ত্বেও কোনো বিশেষ সুবিধা নেন না। এছাড়াও তিনি যখন স্কুল পরিদর্শনে যান, তখন তাদের ওপর কোনো কর্তৃত্ব খাটান না।

ওই ব্যক্তির চার স্ত্রীর সবাই সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজানের একটি স্কুলের। অধ্যক্ষ ওই নারী তার স্বামীর অন্য স্ত্রীদের সঙ্গে স্কুলের অন্য সব কর্মচারী এবং শিক্ষার্থীর মতো সাদামাটা আচরণই করেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিয়ে নিয়ে অনেকেই নেতিবাচক মন্তব্যও করেছেন। কারোর কারোর মত, তাদের এ বয়সের তারতম্য সামাজিকভাবে ভুল। এক মন্তব্যকারীর পরামর্শ, ওই ব্যক্তিরও স্কুলের একটা দায়িত্ব নেয়া উচিত।