‘মাই এমিরেটস পাস’ দিয়ে মিলবে আকর্ষণীয় মূল্যছাড়

Uae

এখন থেকে সারা বছর দুবাইয়ে ‘মাই এমিরেটস পাস’-এর অধীনে আকর্ষণীয় বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন এমিরেটস এয়ারলাইনসের যাত্রীরা। গ্রীষ্ম ও শীতের মৌসুমি অফারসহ এই ক্যাম্পেইনে আছে ছয় শতাধিক অফার। জানা গেছে, দুবাই বা ভায়া দুবাই ভ্রমণকারী যাত্রীরা বিভিন্ন খাবার ও শপিং আউটলেটে বিশেষ ডিসকাউন্ট পাবেন। এছাড়া অবকাশ যাপন ও বিলাসবহুল স্পা কেন্দ্রগুলোতেও বিশেষ মূল্যছাড় অফার করা হবে।

আলোচিত মাই এমিরেটস পাসের সুবিধা পেতে হলে যাত্রীদের বোর্ডিং পাস এবং একটি বৈধ পরিচয়পত্র দেখাতে হবে। এ ছাড়া অনলাইনে চেকইন করা ব্যক্তিদের বোর্ডিং পাসটি ডাউনলোড করে দুবাইয়ে অবতরণের আগেই একটি স্ক্রিনশট রেখে দিতে হবে। কারণ পরবর্তীতে এটি আর পাওয়া যাবে না।

এরই মধ্যে বিশেষ গ্রীষ্মকালীন অফারগুলো ঘোষণা করেছে এমিরেটস এয়ারলাইনস। এই অফার ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর কার্যকর থাকবে। এ সময় গ্রাহকেরা দুবাই সামার সারপ্রাইজের অবিশ্বাস্য অফারগুলোর সুবিধা পাবেন। ২৭ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই ‘সামার সারপ্রাইজ’ থাকবে। কেনাকাটা, অতি আকর্ষণীয় বিনোদন ও ব্যতিক্রমী ডাইনিং অভিজ্ঞতার জন্য এই অফার বিশেষভাবে জনপ্রিয়।

বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস এয়ারলাইনস। যাত্রীরা ভায়া দুবাই ১৪০টির অধিক গন্তব্যে সেবা উপভোগ করছেন।