ওমান থেকে বিকাশে রেমিট্যান্স পাঠান পুরুষোত্তম কান্জি এক্সচেঞ্জের মাধ্যমে

bkash

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সেই সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি। সম্প্রতি প্রধান উপদেষ্টা জানিয়েছেন— অর্থনীতির স্থিতিশীলতা টিকিয়ে রাখার মূল অবদান প্রবাসীদের পাঠানো অর্থ।

একসময় রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের পড়তে হতো চরম ভোগান্তিতে। ব্যাংক ছিল হাতে গোনা কয়েকটি, ফলে প্রবাসীদের কষ্ট ছিল অনেক। তবে সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতির আমূল পরিবর্তন এসেছে। বিভিন্ন এক্সচেঞ্জ হাউস চালু হওয়ায় এখন প্রবাসীরা সহজেই দেশে টাকা পাঠাতে পারছেন।

এই ধারাবাহিকতায় পুরুষোত্তম কান্জি এক্সচেঞ্জ ওমানজুড়ে গড়ে তুলেছে ৩৫টিরও বেশি শাখা। বাংলাদেশিদের সুবিধার্থে তারা বিকাশের মাধ্যমেও রেমিট্যান্স পাঠানোর সুযোগ চালু করেছে স্কাইলাইট ইনভেস্টমেন্ট কোম্পানির অধীনে পরিচালিত এই এক্সচেঞ্জ হাউসটি “মিনি বাংলাদেশ” খ্যাত সালালাহ অঞ্চলে প্রায় ৩ লাখেরও বেশি প্রবাসীকে সেবা দিচ্ছে।