জাপানের একটি রেস্তোরাঁয় মানুষ যায় চড়-থাপ্পর খেতে। শুনতে অবিশ্বাস্য লাগলেও রেস্তোরাঁটি চড় বিক্রি করেই জনপ্রিয়তা কামিয়েছে। তাদের খাবারের স্বাদের জন্য নয় বরং সেখানকার খাবার পরিবেশনের কায়দার জন্যই এটি বিখ্যাত।
রেস্তোরাঁয় গিয়ে যখনই কেউ কোনও স্ন্যাকস অর্ডার করবেন, তখন এক সুন্দরী নারী হাতে করে সেই স্ন্যাকস নিয়ে আসেন গ্রাহকের কাছে। খাবার টেবিলে পরিবেশন করেই সেই নারী চড় দেন সপাটে। একটা-দুটো নয়, সশব্দে পাঁচ-ছ’টা চড় খেতে হয়।
আরও পড়ুন
রেস্তোরাঁর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এই উদ্যোগ দেখে গ্রাহকেরা রেগে যান না বরং বেশ উৎসাহী হন। তবে সব গ্রাহকে চড় মারা হয় না, যারা ইচ্ছুক কেবল তাদেরই চড় মারা হয়। মাত্র ৩০০ ইয়েন খরচ করলেই কেউ সুন্দরী নারীর কোমল হাতে সপাটে চড় খেতে পারেন।
নির্দিষ্ট কোনও কর্মী কারোর পছন্দের তালিকায় থাকলে তাকে খরচ করতে হবে একটু বেশি। রেস্তোরাঁর তরফে জানানো হয়েছে, গ্রাহকরা সুন্দরী নারীর এই আচরণে বিরক্ত হন না। বরং অনেক গ্রাহকই তাদের জানিয়েছেন, নারীদের হাতে সপাটে চড় খেয়ে তাদের ক্লান্তি দূর হয়। এজন্য সেই নারীদের ধন্যবাদও জানিয়েছেন অনেক গ্রাহক।











