বিশ্বের যে প্রান্তেই হোক কর্মীদের চাকরির ক্ষেত্রে কর্মপরিবেশ বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন কর্মী কত সাবলীলভাবে কাজ করতে পারেন তা কর্মপরিবেশের ওপরই নির্ভর করে। ২০২৪ সালে কর্মপরিবেশ বিবেচনায় বিশ্বজুড়ে সেরা ১০টি দেশের তালিকা দেওয়া হয়েছিলো। চাকরির সুযোগ, কর্মজীবনের ভারসাম্য, জীবনযাত্রার মান ও প্রবাসী কর্মিবান্ধব নীতির ওপর ভিত্তি করে এসব দেশের তালিকা করা হয়। তালিকার দেশগুলো হলো—
নিউজিল্যান্ড
তালিকার একদম শীর্ষে আছে নিউজিল্যান্ড। দেশটিতে প্রাকৃতিক সৌন্দর্য ও জীবনযাত্রার উচ্চমান আছে। এ ছাড়া কৃষি, পর্যটন, প্রযুক্তি খাতসহ দেশটিতে বিভিন্ন খাতে চাকরির বিপুল সুযোগ আছে।
আরও পড়ুন
নেদারল্যান্ডস
প্রগতিশীল কাজের সংস্কৃতি, শক্তিশালী অর্থনীতি ও জীবনযাত্রার উচ্চমানের কারণে দ্বিতীয় অবস্থানে আছে নেদারল্যান্ডস। দেশটিতে প্রযুক্তিশিল্পে চাকরির সুযোগসহ কর্মজীবনের চমৎকার ভারসাম্য বিরাজমান।
দক্ষিণ কোরিয়া
এ দেশে ইলেকট্রনিকস ও প্রযুক্তি খাতে চাকরির বিপুল সুযোগ আছে। এ ছাড়া আধুনিক অবকাঠামোসহ সংস্কৃতিগত কারণে দেশটিতে কাজের উপযুক্ত পরিবেশ বিরাজ করে। এ কারণে দেশটি সেরা কর্মপরিবেশের তালিকায় তৃতীয় অবস্থানে আছে।
অস্ট্রেলিয়া
বৈচিত্র্যপূর্ণ অর্থনীতির কারণে প্রবাসীদের চাকরির জন্য অস্ট্রেলিয়া খুবই জনপ্রিয় একটি দেশ। তালিকার চতুর্থ অবস্থানে থাকা এ দেশটিতে কাজের উচ্চ মজুরি দেওয়া হয়। এ দেশে ফিন্যান্স, স্বাস্থ্যসেবা খাত ও মাইনিং সেক্টরে কাজের অনেক সুযোগ আছে।
জার্মানি
ইউরোপের বড় অর্থনীতির দেশ জার্মানিতে শক্তিশালী শিল্প খাত ও দক্ষ কর্মী রয়েছে। তালিকার পঞ্চম অবস্থানে থাকা এ দেশটিতে ইঞ্জিনিয়ারিং, অটোমোটিভ ও ফিন্যান্স খাতে প্রবাসীদের কাজের অপার সুযোগ আছে।
ব্রাজিল
বর্ধনশীল অর্থনীতি ও বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির কারণে ব্রাজিল এখন প্রবাসীদের আস্থার জায়গা। সাও পাওলো ও রিও ডি জেনিরো শহরে কৃষি, জ্বালানি ও পর্যটন খাতে চাকরির সুযোগ আছে। দেশটি তালিকার ষষ্ঠ অবস্থানে আছে।
ডেনমার্ক
ডেনমার্কে প্রবাসী কর্মীরা শক্তিশালী সোশ্যাল ওয়েলফেয়ার সিস্টেমের কারণে ব্যাপক সুবিধা পেয়ে থাকেন। শিক্ষা, ফার্মাসিউটিক্যালস ও প্রযুক্তি খাতে চাকরির অনেক সুযোগ আছে এ দেশে। দেশটি কর্মপরিবেশের তালিকায় সপ্তম অবস্থানে আছে।
বতসোয়ানা
স্থির রাজনৈতিক পরিবেশ ও ক্রমবর্ধমান অর্থনীতির কারণে কাজের জন্য বতসোয়ানা প্রবাসী কর্মীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। দেশটি তালিকায় অষ্টম অবস্থানে আছে।









