যেভাবে এক ঘণ্টায় ইসরায়েলের ১০ টি বিমান ধ্বংস করল ইরান

Iran

সম্প্রতি মাত্র এক ঘণ্টায় ইসরাইলের ১০টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ইরান। দেশটির সামরিক বাহিনীর সূত্রে এমন খবর দেয় মেহের নিউজ এজেন্সি। ইরানের খাতাম আল-আনবিয়া আকাশ প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার মেহের নিউজকে জানিয়েছেন, মাত্র এক ঘণ্টার ব্যবধানে তারা দখলদার ইসরায়েলের ১০টি সামরিক বিমান ধ্বংস করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ইসরাইলের পক্ষ থেকেও কোনো বার্তা আসেনি।

দাবিকৃত বিমান গুলো আসলে যুদ্ধবিমান, ড্রোন, নাকি নজরদারি চালানোর বিমান—সে ব্যাপারে স্পষ্ট করে কোনো কিছু জানা যায়নি। তবে ওই ঘটনার পর ঘোষণা দিয়ে ইসরাইলে ব্যাপক হামলা চালায় ইরান। 

মধ্য ইসরায়েলকে কেন্দ্র করে চালানো ইরানের সর্বশেষ হামলায় আরও ৫ জন নিহত হয়েছেন। হামলায় ইসরায়েলের বহু এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। জেরুজালেম পোস্ট বলছে, সোমবার ভোরে ইরান ফের ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে, যার ফলে দেশজুড়ে সাইরেন বাজতে শুরু করে। ইসরায়েলের কেন্দ্রীয় অংশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বহু এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। এই হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন এবং আরও ৬৭ জনের বেশি মানুষ আহত হয়েছেন।