শ্রম আইন, বিদেশিদের বসবাস সংক্রান্ত আইন লঙ্ঘন এবং জননৈতিকতা পরিপন্থী কার্যকলাপের অভিযোগে মাস্কাটে ১০৮ জনকে আটক করেছে রয়াল ওমান পুলিশ (আরওপি)। শুক্রবার পুলিশের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতি অনুযায়ী, আটক ব্যক্তিরা এশীয় ও আফ্রিকান বিভিন্ন দেশের নাগরিক। তাদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ৮৪ জন নারী। মাস্কাট গভর্নরেট পুলিশ কমান্ড বিশেষ কার্যক্রম পুলিশ কমান্ডের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন

আটকদের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।










